বান্দরবানে ৭০ বাড়ি ও ৩টি দোকান ঘর পুড়ে ছাই - The News Lion

বান্দরবানে ৭০ বাড়ি ও ৩টি দোকান ঘর পুড়ে ছাই


দি নিউজ লায়ন;   বান্দরবানে ৭০ বাড়ি ও ৩টি দোকান ঘর পুড়ে ছাই।  ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায়। এদিন রাত ১টা নাগাদ একটি বাড়ির উনুনের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 


 রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, তালুকদার পাড়ায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান তারা। আগুনে ৭০টি বসতঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.